NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইজিপি


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৭ এএম

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন আইজিপি

সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার (২ এপ্রিল) দুপুরে মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি।

মন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রফেশনাল কিছু ইস্যু ছিল। পুলিশ রিলেটেড কিছু বিষয় ছিল। এমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন আইন-কানুন সংশ্লিষ্ট বিষয়ে কথাবার্তা হয়েছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আসলে আপনারা মনে করেছেন যে, এ সময়ে এসেছে, ঘটনা কী? আমরা আমাদের প্রফেশনাল ইস্যু নিয়ে একটু ডিসকাস করতে এসেছি। কিছু লিগ্যাল ইস্যু আছে, এগুলো নিয়ে কথা বলতে এসেছি।’

ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিক গ্রেপ্তার আছেন, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না এটা নিয়ে কোনো কথা হয়নি। এখন এ জিনিসটা বলতে চাচ্ছি না।’

‘এটা আমাদের বিভিন্ন আইন-কানুনে যেমন, আমাদের যে কার্যক্রম আছে সে বিষয়ে আমরা প্রফেশনালি যে আইন বিবেচনাধীন আছে, এসব বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। ফুললি এটা প্রফেশনাল ইস্যু, এটা অন্যকিছু না।’

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ নিয়ে আপনাদের প্রতি কোনো নির্দেশনা আছে কি না, যেকোন সময় গ্রেপ্তার হবেন এমনটা শোনা যাচ্ছে-- এ বিষয়ে আইজিপি বলেন, ‘এটা দেখেন আপনারা। ওয়েট অ্যান্ড সি।’