NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সমালোচনার মুখে সাকিবদের অধিনায়ক রানা


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০০ এএম

সমালোচনার মুখে সাকিবদের অধিনায়ক রানা

হার দিয়ে আইপিএলের নতুন আসর শুরু করেছে সাকিব-লিটন বিহীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলাররা ছিলেন বেশ খরুচে। অধিকাংশ বোলারই দলের জন্য প্রয়োজনীয় ব্রেক-থ্রু এনে দিতে ব্যর্থ হন। পরে অবশ্য লড়াই জমিয়ে তুলেছিলেন ব্যাটাররা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আইনে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কেকেআরকে। হারের পর দলটির অধিনায়ক নীতিশ রানার মন্তব্য ও ম্যাচের প্রথম ইনিংসে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।

আইপিএলে এবারই প্রথম অধিনায়কের দায়িত্ব পান রানা। এর আগে শ্রেয়াস আয়ারকে নেতৃত্বভার দেওয়ার কথা ছিল। কিন্তু পিঠের চোটে পুরো আসর থেকেই ছিটকে গেছেন আয়ার। তার পরিবর্তে বাংলাদেশের সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু দেশীয় ক্রিকেটার রানাকেই শেষ পর্যন্ত বেছে নেওয়া হয়।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি আসরে অধিনায়ক রানার অভিষেকটা ভালো হয়নি। সাত বোলার নিয়ে একাদশ সাজালেও ম্যাচে কেবল পাঁচজনকেই ব্যবহার করা হয়। খরুচে বোলিং সত্ত্বেও একই বোলারদের ঘুরেফিরে ব্যবহার করেছেন রানা। একইসঙ্গে নিয়মিত বোলার আন্দ্রে রাসেলকেও বল করানো হয়নি। যা নিয়ে সমালোচনা করছেন কেকেআর ভক্তরা। একইসঙ্গে ম্যাচ শেষে রানা ভেঙ্কটেশ আয়ারের উইকেট পতন এবং হঠাৎ বৃষ্টিকে হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন।