NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া : সিইসি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ পিএম

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া : সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অস্ট্রেলিয়া কুমিল্লার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল। কুমিল্লার ইলেকশনটা ভালো হয়েছে, তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না? সেটা আমরা এক্সপ্লেইন করেছি।

রোববার (২৬ জুন) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার।

তিনি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুয়ার সদ্যসমাপ্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া, তিনি আগামী নির্বাচন কেমন হয় সেটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয় উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।

তিনি বলেন, উনি আগ্রহ ব্যক্ত করেছেন আগামী নির্বাচনে থাকবেন এবং উনি আগ্রহী বাংলাদেশের নির্বাচনটা কেমন সেটা দেখতে।

কোনো পরামর্শ দিয়েছেন কি না- জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, না। কোনো পরামর্শ দেননি। উনারা কুমিল্লার নির্বাচনটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কুমিল্লার ইলেকশনটা ভালো হয়েছে, তো শেষ পর্যন্ত কিছু হয়েছিল কি না? সেটা আমরা এক্সপ্লেইন করেছি। উনারা ইন্টারেস্ট ছিলেন যে, কুমিল্লার ইলেকশনে একটা প্যান্ডমনিয়াম হলো, বিভিন্ন রকমের কথা হচ্ছিল। সেটা আমরা এক্সপ্লেইন করেছি।

সিইসি বলেন, আগামী নির্বাচনে আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমরা আশাবাদ ব্যক্ত করেছি নির্বাচনটা সুন্দর হবে, ভালো হবে।