NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo
ফোবানার বর্তমান কমিটি বাতিল ও এডহক কমিটি গঠন

আতিক চেয়ারম্যান রফিক এক্সিকিউটিভ সেক্রেটারি


খবর ডট কম   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ এএম

আতিক চেয়ারম্যান রফিক এক্সিকিউটিভ সেক্রেটারি




যুক্তরাষ্ট্র: ফেডারেল সাজাভুক্ত ব্যক্তি ও ন্যুড ক্লাব সিন্ডিকেটের হাত থেকে ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানাকে রক্ষার লক্ষে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। ফোবানা’র বর্তমান কমিটি বাতিল করে গঠন করা হয়েছে এডহক কমিটি । পহেলা জুন বুধবার ফোবানার এক সধারন সভায় এই এডহক কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ড. রফিক খান।

ফোবানার প্রায় ৩৫টি সংগঠন এই সভায় যোগদান করে এবং আরো প্রায় ১৩টি সংগঠন এই সভার সিদ্ধান্তের সাথে সহমত পোষন করে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।



ফোবানার বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ফেডারেল ক্রিমিনাল সিন্ডিকেটের মাধ্যমে ফোবানা নিয়ন্ত্রন বিশেষ করে বিগত এক্সিকিউটিভ কমিটির সভায় চেয়ারম্যান, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি কর্তৃক তিনজন সাবেক চেয়ারম্যানকে মাইক বন্ধ ও দুইজনকে সভা থেকে বের করে দেয়ার ধৃষ্টতা সহ অন্যান্য নানা কারনে ফোবানার সিলেক্টেড চেয়ারম্যান রেহান রেজা ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরীর কমিটিকে বাতিল ঘোষনা করে এই এডহক কমিটি ঘোষনা করা হয়।

সভায় আলোচনার ভিত্তিতে খুব শিঘ্রই ফোবানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান ফোবানার নতুন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। ফোবানা সংক্রান্ত যেকোন তথ্যের জন্য চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০ এবং এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান ২৮১-৪৬০-৯১০১ অথবা ইমেলই fobanac@gmail.com এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।