NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০২:১১ এএম

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে

ডিজিটাল বাংলাদেশের সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী-পুরুষ বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মেয়েদের সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টিতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। জয়িতারা আজ নিজ যোগ্যতায় পুষ্পিত, পল্লবিত ও বিকশিত।’

বুধবার (২৯ মার্চ) রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্টেফান লিলার বক্তব্য রাখেন।  

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে কার্যকর আইনগত মডেল ও পরিকল্পনা গ্রহণ করেছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

তিনি বলেন, অসংখ্য প্রতিভাসম্পন্ন নারী পরিবারের সার্বিক দায়িত্ব পালন করেও সমাজ ও দেশ গঠনে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন।

স্পিকার বলেন, নারীরা আজ উদ্যোক্তা হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। যথাযথ সুযোগ দিলে নারীরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি নির্বাচিত ৫ জন নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ২০২২’- সম্মাননা দেন এবং পরবর্তীতে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মাননাপ্রাপ্ত জয়িতা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।