NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

সৌ‌দি‌তে সড়ক দুর্ঘটনায় বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে ১৮


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫০ এএম

সৌ‌দি‌তে সড়ক দুর্ঘটনায় বাংলা‌দে‌শি‌ মৃ‌তের সংখ‌্যা বে‌ড়ে ১৮

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬ জন।

বুধবার (২৯ মার্চ) রা‌তে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জানায়, সৌদি আরবে যে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতোমধ্যে নিহতদের পরিচয় প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

নিহত ১৮ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল উদ্দিন, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ ও শাফাতুল ইসলাম, গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুকু মিয়া, যশোরের কোতয়ালীর মো. নজরুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস, কক্সবাজারের রামুর মো. হোসাইন। এছাড়াও এ তালিকায় রয়েছেন- খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব, রানা মিয়া।

প্রসঙ্গত, গত সোমবার মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে ঘটনাস্থলে ২০ জন নিহত ও ২৯ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।