NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

শিল্পকলা অ্যাকাডেমির ডিজি লিয়াকত আলীর মেয়াদ বাড়ল


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৫:৫৭ পিএম

শিল্পকলা অ্যাকাডেমির ডিজি লিয়াকত আলীর মেয়াদ বাড়ল

বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২-এর বিধি ৩ (ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীকে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।