NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৬ পিএম

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে।

মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।