NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

ঘরে বসেই পাওয়া যাচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স


খবর   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৭ এএম

ঘরে বসেই পাওয়া যাচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স

ঢাকা: ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করতে ই-ড্রাইভিং লাইসেন্স ঘরে বসে অনলাইনে পাওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ সোমবার সংস্থার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। এ ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা দক্ষতা যাচাই পরীক্ষা পাশের পর বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে ফিসহ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে গ্রাহকের নিজস্ব বিএসপি একাউন্ট হতে কিউআর কোড সম্বলিত ই-পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট কিংবা মোবাইলে সফট কপি প্রদর্শন করে মোটরযান চালানোর কাজে ব্যবহার করা যাবে।

এ ছাড়া ডাউনলোড করা ই-পেপার ড্রাইভিং লাইসেন্স কিউআর কোডের মাধ্যমে সঠিকতা যাচাই করা যাবে এবং মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।