NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

বলিপাড়ার কোন তারকা কত দামের কী সুগন্ধি ব্যবহার করেন?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১০ এএম

>
বলিপাড়ার কোন তারকা কত দামের কী সুগন্ধি ব্যবহার করেন?

সাজ অসম্পূর্ণ থেকে যায়, যদি সুগন্ধির গন্ধে শরীর না ভরে ওঠে। অন্য কোনও প্রসাধনী ব্যবহার না করলেও, এমন অনেকেই আছেন যাদের উৎসাহ শুধুই সুগন্ধিকে ঘিরে। হাতের ব্যাগে কিছু থাক আর না থাক, পছন্দের আতর কিংবা সুগন্ধি ঠিক থাকবে। এই তালিকা থেকে বাদ যান না তারকারাও। বলিপাড়ার অনেকেরই সুগন্ধি প্রেম মারাত্মক। মনমাতানো সুবাসে নিজেদের ভরিয়ে রাখতে পছন্দ করেন তারা। বলিপাড়ার কোন তারকা কী সুগন্ধি ব্যবহার করেন?

শাহরুখ খান

ঘড়ির প্রতি শাহরুখের গভীর প্রেম, তা অজানা নয় কারও। কিন্তু শুধু ঘড়ি নয়, শাহরুখের সংগ্রহে রয়েছে দেশি এবং বিদেশি বিভিন্ন সংস্থার সুগন্ধি। তবে শাহরুখ কখনও একটি সুগন্ধি মাখেন না। দুটি সুগন্ধি একসঙ্গে ব্যবহার করেন। শুটিং হোক কিংবা ছবির প্রচার, বাড়ি থেকে বেরোনোর আগে তিনি ডানহিল এবং ডিপ্টিক— এই দুটি সুগন্ধি একসঙ্গে ব্যবহার করেন। শাহরুখ যে সুগন্ধি ব্যবহার করেন, তার দাম শুরু হয় ১০ হাজার টাকা থেকে।

দীপিকা পাড়ুকোন
বাড়ি থেকে বেরোনোর আগে অনেক দরকারি জিনিস নিতে ভুলে যান অভিনেত্রী, কিন্তু সুগন্ধি ব্যবহার করতে কোনও দিন ভুল হয় না তার। দীপিকার মূলত ‘এস্টি লডার’ এবং ‘রালফ লরেন’ এই দুটি ফরাসি সংস্থার সুগন্ধি পছন্দ করেন। তবে নায়িকার সবচেয়ে প্রিয় হস এস্টি লডারের ‘মর্ডান মিউজ়’। যার দাম প্রায় ৯ হাজার টাকা।

dhakapost

ক্যাটরিনা কইফ

সাজগোজ নিয়ে ক্যাটরিনা বেশ শৌখিন। পোশাক এবং রূপটান তো বটেই, সেই সঙ্গে সুগন্ধির প্রতি নায়িকার আলাদাই ভালবাসা রয়েছে। কেউ যদি তাকে সুগন্ধি উপহার দেন, তা হলে সবচেয়ে খুশি হন তিনি। ক্যাটরিনা ‘গুচি’-র সুগন্ধি ব্যবহার করেন। ১০০ মিলিগ্রাম সুগন্ধির দাম ১২ হাজার টাকা।

আলিয়া ভাট

চড়া মেকআপ কিংবা জমকালো সাজগোজ তার পছন্দ না। তবে আলিয়ার সুগন্ধির সংগ্রহ দেখলে অবাক হতে হয়। জানলে অবাক হতে পারেন, আলিয়া পুরুষদের সুগন্ধি বেশি পছন্দ করেন। তবে আলিয়া ‘ব্লু ড শ্যানেল’ নামক একটি ফরাসি সুগন্ধি ব্যবহার করেন। যার দাম প্রায় ১০ হাজার ৫০০ টাকা।

dhakapostপ্রিয়ঙ্কা চোপড়া

প্রিয়ঙ্কা চোপড়া অনেকের কাছেই ‘স্টাইল আইকন’। পোশাক থেকে জুতো, সব কিছু নিজে পছন্দ করেই কেনেন প্রিয়ঙ্কা। শুটিংয়ের কারণে পৃথিবীর যে প্রান্তেই যান, ফেরার সময়ে সুগন্ধি কিনে নিয়ে আসেন। তবে প্রিয়ঙ্কার সবচেয়ে পছন্দের সুগন্ধি হল ‘ট্রাসার্ডি ডোন‌্‌না’। যেটির দাম ৫ হাজার টাকার কাছাকাছি।