NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

বাফুফেতে পদ্মা সেতু বরণ


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪০ এএম

>
বাফুফেতে পদ্মা সেতু বরণ

পদ্মা সেতু এখন জাতীয় গর্বের প্রতীক। আজ শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেক কেটে উদযাপন করেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নির্বাহী কমিটির পাঁচ সদস্য ও নারী জাতীয় ফুটবলাররা মিলে কেক কাটেন।

পদ্মা সেতুর মাধ্যমে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি, ‘পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার বাইরে ভেন্যু করার সুযোগ বাড়লো। ফুটবল বিকেন্দ্রীকরণ ও প্রসারে এই সেতু বড় ভূমিকা রাখবে।’ সভাপতির এই মন্তব্যের সঙ্গে যোগ করে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই সেতু হওয়ায় ফলে নারী ফুটবলারদের অনেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’ নারী ও পুরুষ ফুটবলারদের অনেকের বাড়ি দেশের দক্ষিণ অংশে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাড়িও পদ্মার পাড়ে ফরিদপুরে। 

আজ শনিবার (২৫ জুন) সকালে দশটায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। বাফুফে ভবনে প্রজেক্টরের মাধ্যমে নারী ফুটবলার সহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠান উপভোগ করেন। দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে কেক কাটা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম নুরু, সত্যজিত দাশ রুপু, বিজন বড়ুয়া ও আমের খান। বাফুফের নির্বাহী কমিটির অনেকে সশরীরে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন।