NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

রোজার প্রথম দিন রাজধানীর অলিগলিতে বসেছে ইফতারের দোকান


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০১:১৪ এএম

>
রোজার প্রথম দিন রাজধানীর অলিগলিতে বসেছে ইফতারের দোকান

রোজার প্রথম দিন রাজধানীর অলিগলিতে বসেছে ইফতারের দোকান। সেখানেও প্রায় ১০ ধরনের ইফতারের পদ রয়েছে। সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা দামের ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে এসব দোকানে। এসব দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর রায়ের বাজার এলাকার প্রতিটি অলিগলিতে ইফতারের দোকান বসেছে। পাড়ার ছোট ছোট ব্যবসায়ীরা সেখানে হরেক রকমের ইফতার সামগ্রী নিয়ে বসেছেন। 

এসব দোকানে বেগুনি প্রতি পিস ৫ টাকা,  পেঁয়াজু ৫ টাকা, আলুর চপ ৫ টাকা, ছোলা প্রতি কেজি ১৬০ টাকা, বুন্দিয়া প্রতি কেজি ২৮০ ও  জিলাপি ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়। সেখান থেকে ক্রেতা পছন্দ মতো ইফতারের আইটেম ক্রয় করতে পারেন। 

dhakapost

ইফতার বিক্রেতা হোসেন মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা দোকানকে টিকিয়ে রাখার জন্য ইফতার বিক্রি করছি। ইফতার সামগ্রী তৈরির সব পণ্যের দাম বেড়েছে, এই দামে বিক্রি করে আমাদের পোষায় না। আবার বেশি দামেও কাস্টমার পাওয়া যায় না।

ক্রেতা রিকশাচালক রফিক মিয়া বলেন, বাসায় আমার স্ত্রী ও তিন মেয়ে আছে। তারাও রোজা রেখেছে। সারাদিন তেমন কামাই হয় না। ২৬০ টাকার মতো কামাই হয়েছে। মুড়ি, বুট (ছোলা) আর একটা আনারস নিয়ে যাব। রাতে কামাই করে চাল কিনব।

dhakapost

মুদি দোকানদার হিরণ মিয়া বলেন, মালের যে দাম বাড়ছে। মানুষ ইফতার পানি দিয়ে করতে হবে। কোন কিছুতেই মানুষ হাত দিতে পারছে না। আমি দোকানদার হয়েও চলতে কষ্ট হচ্ছে। ইফতার শুধু মুড়ি আর ছোলা দিয়ে করব। দোকানে ঠান্ডা পানি আছে, বাসা থেকে আবার কিছু ফল পাঠাচ্ছে।