NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

চীনকে ঠেকাতে প্রশান্ত মহাসাগর অঞ্চলে নতুন জোট যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:১৭ এএম

>
চীনকে ঠেকাতে প্রশান্ত মহাসাগর অঞ্চলে নতুন জোট যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবার্ধমান প্রভাব ঠেকানো ও নিজেদের অবস্থান আরও শক্ত করতে বাড়তে এই অঞ্চলের ৪টি দেশ নিয়ে নতুন পার্টনার্স অব ব্লু প্যাসিফিক (পিবিপি) গঠন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ব্যতীত এই জোটের অপর চার দেশ হলো অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য।

নিজেদের মধ্যে অর্থনীতি, কূটনীতি ও প্রতিরক্ষা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সহযোগিতামূলক সম্পর্ক আরও দৃঢ় করতে এই ৫ রাষ্ট্র পিবিপি গঠন করেছে উল্লেখ করে শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ‘প্রশান্ত মহাসাগর অঞ্চলে বসবাসরত লোকজনের সার্বিক উন্নততির জন্যই আমরা একত্রিত হয়েছি। প্রশান্ত মাহসাগর অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট, সার্বভৌমত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতার প্রতি শ্রদ্ধাশীল এবং এই অঞ্চলকে নেতৃত্ব দিতে সক্ষম একটি জোট করার ব্যাপারে আমরা একমত।’

তবে প্রকাশ্যে ‘সার্বিক উন্নতি’র কথা বললেও এই জোট গঠন করার মূল কারণ যে চীনকে ঠেকানো— তার ইঙ্গিত পাওয়া গেছে হোয়াইট হাউসের ইন্দো-প্রশান্ত অঞ্চলের সমন্বয়ক কার্ট ক্যাম্পবেলের কথায়। রয়টার্সকে তিনি বলেন, কূটনৈতিক প্রভাবের বিচারে ইন্দো-প্রশান্ত অঞ্চলে অন্য যে কোনো রাষ্ট্রের চেয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা সুবিধাজনক; কিন্তু এতদিন কোনো মার্কিন সরকার ওই অঞ্চলে বিশেষ মনোযোগ দেয়নি।

‘অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং দিন দিন সেখানে চীনের প্রভাব বাড়ছে। এটি ঠেকানোর জন্যই এই জোট গঠনের পদক্ষেপ নিয়েছি আমরা।’