NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা ফিনল্যান্ডের রাষ্ট্রদূতের


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৪ এএম

>
বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা ফিনল্যান্ডের রাষ্ট্রদূতের

বাংলাদেশে আর্থ-সামাজিক খাতে অর্জিত উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিত্বা রুক্কু রন্ডে।

মঙ্গলবার (২১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী সাক্ষাতে আসেন রাষ্ট্রদূত রিত্বা। এ সময় বাংলাদেশের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশকে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গসমতা অর্জনসহ অনেক ক্ষেত্রে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে অভিহিত করেন।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। তিনি সবুজ তৈরি পোশাক খাত, সোলার হোম সিস্টেম এবং কর্মশক্তি হিসেবে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বাংলাদেশের অসাধারণ সাফল্যের কথাও উল্লেখ করেন।

এছাড়া উভয়পক্ষ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয়, নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে শক্তি উৎপাদন, ডিজিটাল প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, জাহাজ নির্মাণ এবং জাহাজ রিসাইক্লিং, জৈব-উপাদানভিত্তিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, ইউক্রেনে যুদ্ধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।