NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

জাজিরা প্রান্তেও ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩০ পিএম

জাজিরা প্রান্তেও ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১২টা ৩৬ মিনিটে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন তিনি। পরে তিনি মোনাজাতে অংশ নেন।

এর আগে মাওয়া প্রান্তে টোল দিয়ে বেলা ১২টায় প্রমত্তা পদ্মার বুকে সেতুর ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন শেখ হাসিনা। পরে পদ্মা সেতুর ওপর দিয়ে জাজিরা প্রান্তে রওনা দেন তিনি। মাঝে সেতুর ওপরে থামে তার গাড়িবহর। সেখানে বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী ও বহরের সঙ্গীরা।