NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে র‍্যাব : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০১:৪৫ পিএম

জঙ্গি দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে র‍্যাব : প্রধানমন্ত্রী

ঢাকা: জঙ্গি দমনে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে র‌্যাব সদস্যরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকার গঠনের পর জঙ্গিবাদকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকায় এ দেশ জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। মানুষ খুন, আওয়ামী লীগ নেতাদের হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা আমরা দেখেছি। জঙ্গিবাদ কখনো কোনো দেশের উন্নতি করতে পারে না।

তিনি বলেন, মাদক, অগ্নিসন্ত্রাস, প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গিবাদ দমন, চরমপন্থী দমন, ভেজালবিরোধী অভিযানসহ প্রতিটি ক্ষেত্রে র‌্যাবের বলিষ্ঠ ভূমিকা রয়েছে। ডাকাতি, লুটপাট বন্ধ করাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে র‌্যাব সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। র‌্যাবের ভূমিকায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, পাহাড়েও জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে। কভিড মহামারির সময় লকডাউনে কিশোর গ্যাংয়ের উত্থান হয়েছিল। এ ক্ষেত্রে র‌্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকার কারণে হলি আর্টিজান ছাড়া জঙ্গিরা আর কোনো বড় ঘটনা ঘটাতে পারেনি। র‌্যাব মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।