NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

টাই বেঁধে গিনেস বুকে নাম লেখালেন বাংলাদেশি তরুণ


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৪ এএম

>
টাই বেঁধে গিনেস বুকে নাম লেখালেন বাংলাদেশি তরুণ

টাইয়ের উইন্ডসর নট বেঁধে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বাংলাদেশি তরুণ মো. সামিন রহমান। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্টের (আইইউবি) মার্কেটিং বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।

চলতি মার্চ মাসেই গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান বাংলাদেশি এ তরুণ।

জানা যায়, মাত্র ১০ দশমিক ৯২ সেকেন্ডে টাইয়ের উইন্ডসর নট বেঁধে নতুন রেকর্ডটি গড়েন সামিন রহমান। আগের রেকর্ডটি ছিল ১২ দশকিক ৮৯ সেকেন্ড।

মো. সামিন রহমান গণমাধ্যমকে বলেন, ‘স্কুলের ইউনিফর্মের সঙ্গে আমাদের টাই পড়তে হতো। সেখানেই প্রথম টাই বাঁধা শিখি। তবে কখনও ভাবিনি এর জন্য আমি বিশ্বরেকর্ড গড়তে পারবো।’

গত বছর ১০ দশমিক ৯২ সেকেন্ডে উইন্ডসর নট বাঁধার একটি ভিডিওসহ গিনেস কর্তৃপক্ষের কাছে স্বীকৃতির জন্য আবেদন করেন সামিন। গিনেস কর্তৃপক্ষ তার আবেদনটি গ্রহণ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন রেকর্ডের কথা সামিনকে জানায় গিনেস। এরপরই চলতি মাসে মিলে সেই রেকর্ডের সার্টিফিকেট।