NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

পদ্মাসেতুর উদ্বোধন: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩০ পিএম

পদ্মাসেতুর উদ্বোধন: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ঢাকা : পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুন) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণ এবং পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন কাঠামো তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে।

আরও বলা হয়, পদ্মা সেতুর কারণে বাণিজ্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত হবে। এটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হবে।

উল্লে­খ্য, শনিবার (২৫শে জুন) উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।