NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

এশিয়ান আরচ্যারির র‌্যাংকিং রাউন্ডে দিয়া ৬ষ্ঠ


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৫:০২ এএম

>
এশিয়ান আরচ্যারির র‌্যাংকিং রাউন্ডে দিয়া ৬ষ্ঠ

২০২৩ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের স্টেজ-১ এর কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ ডিভিশনের পুরুষ সেকশনে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৫৪ স্কোর করে ৪র্থ, মো: সাগর ইসলাম ৬৩৬ স্কোর করে ১৭তম ও রাম কৃষ্ণ সাহা ৬৩৪ স্কোর করে ১৯ তম হয়েছেন। 

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/২৪ খেলায় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং মো: সাগর ইসলাম বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল থাইল্যান্ডের ‘থামওং উইথায়ার বিপক্ষে এবং মো:  সাগর ইসলাম অস্ট্রেলিয়ার ‘স্মিথ অ্যালেক্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১/২৪ খেলায় রাম কৃষ্ণ সাহা ৬-২ সেটে মেকাও চায়নার ট্যামকে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় রাম কৃষ্ণ সাহা অস্ট্রেলিয়ার ‘ক্রাউলি জাইয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রিকার্ভ ডিভিশনের মহিলা সেকশনে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে দিয়া সিদ্দিকী ৬১৩ স্কোর করে ৬ষ্ঠ হন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/২৪ খেলায় দিয়া সিদ্দিকী বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। 

কম্পাউন্ড ডিভিশনের মহিলা সেশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে শ্যামলী রায় ৬৬২ স্কোর করে ৯ম হন। কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে মোহাম্মদ আশিকুজ্জামান ৬৮০ স্কোর করে ১৩তম হন। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের ১/১৬ খেলায় শ্যামলী রায় চাইনিজ তাইপেরচেন ফ্যাং ইয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান ১/২৪ খেলায় বাই পেয়ে ১/১৬ খেলায় উন্নীত হন। ১/১৬ খেলায় মোহাম্মদ আশিকুজ্জামান কাজাখস্তানের ‘মির্জামেটভ বুনিওডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১৯২৪ স্কোর করে ৪র্থ হয়। ইলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ ম্যাকাও চায়নার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) ১২৬৭ স্কোর করে ৩য় হয়। ইলিমিনেশন রাউন্ডের ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনাল) খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হয়। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়) ১৩৪২ স্কোর করে ৬ষ্ঠ হয়। ইলিমিনেশন রাউন্ডের ১/৮ (প্রি-কোয়ার্টার ফাইনাল) খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনাল খেলায় উন্নীত হয়। কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।