NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি জনপ্রিয় টেলিঅভিনেত্রী


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩৬ এএম

>
গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি জনপ্রিয় টেলিঅভিনেত্রী

গুরুতর অসুস্থ ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিবাঙ্গি জোশি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সেই খবর ভাগ করে নিয়েছেন তারকা। জানা গেছে, কিডনিজনিত সমস্যা রয়েছে তার।

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘বন্ধুরা, আমার কিডনিতে সংক্রমণ হয়েছে। কিছু দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পর বর্তমানে ভালো আছি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসার জোরেই সবটা সম্ভব হয়েছে। তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো, সর্বদা হাইড্রেট থেকো।’

ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শিবাঙ্গি। চলছে স্যালাইন। মুহূর্তেই ভাইরাল অভিনেত্রীর সেই পোস্ট। লাইক, শেয়ারের সংখ্যা আকাশছোঁয়া। কমেন্টে অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন তার ভক্তরা।

 
 
 
 
 

ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শিবাঙ্গি। ২০১৩ সালে ‘খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিছোলি’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। ২০১৬ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ তে ‘নায়রা’ চরিত্রে বিপুল জনপ্রিয়তা পান। তারপর থেকে নিয়মিত হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি।

গত বছর রোহিত শেঠির অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি’ (সিজন ১২)-তে অংশ নিয়েছিলেন শিবাঙ্গি জোশি।