NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং ১৮ মার্চ শনিবার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৮ এএম

নিউইয়র্কে মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং ১৮ মার্চ শনিবার

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্টে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার অব জ্যাকসন হাইটস ইনক’র ‘মসজিদ আবু হুরায়রা’র গ্র্যান্ড ওপেনিং আগামী ১৮ মার্চ শনিবার।

 

 

৭৮-০৪ ৩১ এভিনিউ ইস্ট এলহার্স্ট, নিউইয়র্ক ১১৩৭০ ঠিকানায় প্রতিষ্ঠিতমসজিদ ভবনটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে ঐদিন বেলা ১২টায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

সংশ্লিস্টরা জানান, দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। আলোচক থাকবেন কানাডার বিশিষ্ট ইসলাসিক স্কলার মোহাম্মদ আসলামউদ্দিন আল আজহারী ও নিউইয়র্কের দারুস সালাম মসজিদের খতিব মওলানা আব্দুল মুকিত। এতে সভাপতিত্ব করবেন ‘মসজিদ আবু হুরায়রা’র খতিব মোহাম্মদ ফায়েক উদ্দিন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এ রউফ, বোর্ড অব ট্রাষ্টির সদস্য এটর্নী মঈন চৌধুরী এবং জেনারেল সেক্রেটারী নবি হোসাইন অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।