NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ২৫ মার্চ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৮ এএম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ২৫ মার্চ

নিউইয়র্ক: আসন্ন রমজান মাসে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ শনিবার। এদিন জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ খলিল বিরিয়ানী হাউজের পার্টি হলে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ক্লাব সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। ক্লাবের কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালেবনভোজন আয়োজনের বিষয়ও আলোচিত হয়। 

 



জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে রোববার (১২ মার্চ) অপরাহ্নে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক  মনোয়ারুল ইসলাম। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ডা. ওয়াজেদ এ খান, মমিন মজুমদার, রশীদ আহমদ, এস এম সোলায়মান, মাহাথীর ফারুকী, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।