NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

‘বেকারের চিঠি’ প্রকাশ করে প্রশংসায় ভাসছেন তবীব


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:০৫ এএম

>
‘বেকারের চিঠি’ প্রকাশ করে প্রশংসায় ভাসছেন তবীব

শিরভাগ ক্ষেত্রেই নিজের আবিষ্কৃত ‘গলি বয়’ খ্যাত রানা মৃধাকে নিয়ে গান করে থাকেন তবীব। তবে এবার তিনি একক কণ্ঠে নিয়ে তুলে ধরলেন ‘বেকারের চিঠি’। এটি এই গায়ক, গীতিকার, সুরকারের নতুন গান-ভিডিও।

গত ১৬ জুন নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তবীব। এরইমধ্যে ৩ লাখের বেশি ভিউয়ার পেয়েছে গানটি। গায়কীর পাশপাশি এতে তবীরের তুলে ধরা কথা-সুরও ভাবাচ্ছে দেশের বেকার যুবকদের। দিচ্ছে বিনোদনও। আর তাইতো গানটি মন্তব্যের ঘরে জমছে সব প্রশংসাসূচক কথা।

গানটির বর্ণনায় তবীব বলেছেন, ‘বেকারের চিঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত গ্রাজুয়েট  বেকারের বন্ধু আমি। ক্যাম্পাসের বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থানে বেকার বন্ধুদের সুখ-দুখ, হাসি-কান্নার সাথে পরিচয়। মাঝে মাঝে খুব কষ্ট হয়। দিনের পর দিন ঘুরছে কিন্তু মেধাবীদের পকেটে হাহাকার।’

তিনি আরও যোগ করেন, ‘কিছু আনন্দ সংবাদও শুনি। হঠাৎ কোনো বড় ভাই বিসিএস ক্যাডার হয়ে হলে মিষ্টি নিয়ে আসে। যাকে কাছে পায় তাকেই জড়িয়ে ধরে। তাকে ঘিরে কত আনন্দ বাস করে। এর বিপরীতে অসংখ্য বন্ধুরা ছিটকে পড়ছে। আমার কাছে এটাকে একটি অসুস্থ প্রতিযোগিতা মনে হয়। বিসিএস ক্যাডার হবার আনন্দের থেকে না হবার বেদনা বেশি মারাত্মক।’

সবশেষ তবীব লেখেন, ‘এর মাঝে দারুণ কিছু দেখি তাদের মাঝে যারা চাকরি খোঁজে না; চাকরি জন্ম দেয়। সবাই শান্তি পাক, যে যেমন আছে...।’

বরাবরের মতো নিজের এই গানটিরও কথা লিখেছেন মাহমুদ হাসান তবীব। সংগীতায়োজনে শুভ্র রাহা।