NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ৭, ২০২৬ | ২৩ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ আকাশে ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান মুখোমুখি, তদন্তে মার্কিন সংস্থা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক এখন জস বাটলার বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ে দুই বাড়ির মালিক মিশিগান সিনেট প্রাইমারিতে প্রগতিশীল আবদুল এল-সায়েদের জয়, ডেমোক্র্যাট শিবিরে নতুন বার্তা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ : মার্কিন অর্থমন্ত্রী বিদেশি সংবাদমাধ্যমের জন্য নতুন বিধি-নিষেধ পাকিস্তানের যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
Logo
logo

প্যারিস বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ এএম

>
প্যারিস বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

প্যারিসে বিশ্বকাপ স্টেজ ৩ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। আগেই দলগত ইভেন্ট থেকে বিদায় নিয়েছিল আজ বিকেলে ব্যক্তিগত ইভেন্টেও বিদায় নিয়েছেন রোমান-দিয়ারা। ব্যক্তিগত ইভেন্টে রোমান সানা ও দিয়া উভয়ই ১/১৬ রাউন্ডে বাদ পড়েছেন।
 
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রোমান সানা ৫-৩ সেটে ইতালির ফ্রাঞ্জিলি মিশেলকে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন। এই রাউন্ডে রোমান সানা ২-৬ সেটে দক্ষিণ কোরিয়ার উহু জিন হাইকের নিকট পরাজিত হন। আব্দুল হাকিম রুবেলও রোমানের মতো এই পর্যায়ে বাদ পড়েছেন। রুবেল ৬-৪ সেটে ১/৩২ রাউন্ডে ইউক্রেনের ওভচিনিকভ আর্টেনকে পরাজিত করে প্রি কোয়ার্টারে উঠলেও ১/১৬ রাউন্ডে রুবেল ৩-৭ সেটে জাপানের কুয়া ইয়োশিতোর নিকট পরাজিত হন। সাগর ইসলাম ১-৭ সেটে স্পেনের সানচেজ আন্তোকুর নিকট পরাজিত হন।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে ইলিমিনেশন ১/৩২ রাউন্ডে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৬-৪ সেটে আমেরিকার মুচিনো-ফার্নান্দেজ জেনিফারকে পরাজিত করে ১/১৬ রাউন্ডে উঠেন। দিয়া এই রাউন্ডে ৪-৬ সেটে ডেনমার্কের অ্যান্ডারসেট কার্স্টিনের নিকট পরাজিত হন।

রিকার্ভ মহিলা ব্যক্তিগত ইভেন্টে নাসরিন ও দিশা র‍্যাঙ্কিংয়ে ৬৪ এর মধ্যে না থাকায় ইলিমেশন রাউন্ডে খেলতে পারেননি। রিকার্ভ মহিলা আরচ্যার তিন জন গেলেও একমাত্র দিয়াই ব্যক্তিগত ইভেন্টে ইলিমেশন রাউন্ডে খেলেছেন। বাংলাদেশ আরচ্যারী দল আগামী ২৭ জুন দিবাগত রাতে দেশে ফিরবে।