NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

নতুন এয়ারলাইন্স আনছে সৌদি আরব


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০১:১৮ এএম

>
নতুন এয়ারলাইন্স আনছে সৌদি আরব

বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে বাজারে নতুন আরেকটি এয়ারলাইন্স আনার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার (১২ মার্চ) নতুন রাষ্ট্রীয় এয়ারলাইন্সের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নতুন এয়ারলাইন্সের নাম দেওয়া হয়েছে ‘রিয়াদ এয়ার।’ আর এর প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে টনি ডগলাসকে।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নতুন এ বিমান সংস্থা ২০৩০ সালের মধ্যে এশিয়া, আফ্রিকা ইউরোপের ১০০টিরও বেশি গন্তব্যে যাত্রী পরিবহন করবে।

সংস্থাটি আরও জানিয়েছে, নতুন এয়ারলাইন্স সৌদি আরবের জিডিপিতে তেল রপ্তানির বাইরে ২০ বিলিয়ন ডলার যুক্ত করবে। এছাড়া এরমাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ২ লাখ নতুন চাকরি সৃষ্টি হবে।

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে অর্থ খরচ করে নতুন এয়ারলাইন্সের কার্যক্রম চালানো হবে। এ ফান্ডে সৌদির প্রায় ৬০০ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। তেলের ওপর থেকে রপ্তানি নির্ভরতা কমাতে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অর্থ ব্যবহার করে নিজেদের ব্যবসা-বাণিজ্য বাড়ানো চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটি।

রয়টার্স জানিয়েছে, গত বছরের অক্টোবরে এয়ারবাসের কাছ থেকে ৪০টি এ৩৫০ বিমান কেনার ব্যাপারে আলোচনা করেছিল সৌদি কর্তৃপক্ষ। এছাড়া বোয়িংয়ের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছিল।

তখন সৌদি আরবের রাষ্ট্রীয় বিমানসংস্থা সৌদিয়া জানিয়েছিল, নিজেদের এবং নতুন একটি এয়ারলাইন্সের জন্য তারা বিমান কেনার ব্যাপারে আলোচনা করছে।