NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনে সম্মত সৌ‌দি আরব


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ১১:১৪ এএম

>
প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনে সম্মত সৌ‌দি আরব

যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মত হ‌য়ে‌ছে ব‌লে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১১ মার্চ) বাংলাদেশ বিজনেস সামিটের ফাঁকে সৌদির বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সার কারখানা স্থাপনের বিষয়ে দেশ‌টি সম্মতির কথা জানান মন্ত্রী। 

ড. মো‌মেন বলেন, ‘আমরা চাচ্ছি সার কারাখানা সেখা‌নে (সৌ‌দি‌তে) করব, তারা আমা‌দের বে‌নি‌ফিট (লাভ) দে‌বে। ওখা‌নে (‌সৌ‌দি) সস্তায় সার তৈ‌রি করা যায়। তারা (‌সৌ‌দি আরব) তা‌তে এগ্রি (রা‌জি) হয়ে‌ছে।’

সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে মোমেন বলেন, ‌‘তিনি বলেছেন, কথাবার্তা না, আমরা কাজ করতে চাই। সৌ‌দি এখা‌নে ক‌য়েক‌টি প্রজেক্ট নি‌য়ে‌ছে, এর ম‌ধ্যে কাজও শুরু হ‌য়ে‌ছে। তারা পতেঙ্গার এক‌টি প্রজে‌ক্টে কাজ শুরু ক‌রে দি‌য়ে‌ছে। আমরা তা‌দের একটা স্পেশাল ই‌কো‌নো‌মিক জোন দি‌য়ে‌ছি। তারা জানা‌লেন, ওখা‌নে কাজ শুরু কর‌বেন। এটা চট্টগ্রামে।’

এনা‌র্জি ও পোর্ট সেক্ট‌রে সৌ‌দি বি‌নি‌য়োগ কর‌তে চায় জা‌নি‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘তারা এনা‌র্জি সেক্ট‌রে ইন‌ভেস্ট কর‌তে চায়, পোর্ট সেক্ট‌রে কর‌তে চায়। তারা এয়ার‌পো‌র্টে ইন‌ভেস্ট কর‌তে চায়।’ 

বাংলা‌দেশ থে‌কে ওষুধ নেওয়া এবং আই‌টি সেক্টরের লোকবল নি‌য়োগ দি‌তে সৌ‌দির বা‌ণিজ্যমন্ত্রী‌কে অনু‌রোধ ক‌রে‌ছেন ব‌লেও জানান মো‌মেন।

বাংলা‌দে‌শে বি‌দে‌শি‌দের বি‌নি‌য়োগ আগ্রহ থাক‌লে আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা নি‌য়ে আপ‌ত্তি র‌য়ে‌ছে। এ বিষ‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণ করা হ‌লে তি‌নি ব‌লেন, ‘আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা দূর করার অ‌নেক প্রচেষ্টা হ‌য়ে‌ছে। আস্তে আস্তে আমলাতা‌ন্ত্রিক জটিলতা কমা‌চ্ছি। এ ব্যাপা‌রে প্রধানমন্ত্রী খুব শক্ত অবস্থান নি‌য়ে‌ছেন। তি‌নি ব‌লে‌ছেন, জ‌টিলতার জন্য কো‌নো প্রজেক্ট বন্ধ না হয়; দে‌রি না হয়।’

বি‌দে‌শি অ‌নেক দেশ বাংলা‌দে‌শে বি‌নি‌য়ো‌গে আগ্রহী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক‌রেন মো‌মেন।