NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বিয়ের কার্ডে ধোনি!


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৪:১১ পিএম

>
বিয়ের কার্ডে ধোনি!

পছন্দের খেলোয়াড়কে নিয়ে উন্মাদনা গোটা বিশ্বেই দেখা যায়। ভারতও তার ব্যতিক্রম নয়। এখানেও ক্রিকেটারদের নিয়ে পাগলামি মাঝে মাঝেই বিরাট উচ্চতায় পৌঁছায়। আর সেই ক্রিকেটার যদি হন মহেন্দ্র সিংহ ধোনি, তা হলে উন্মাদনা অন্য পর্যায়ে যেতে বাধ্য।

সে রকমই উদাহরণ দেখা গেল ভারতের কর্ণাটকে। ধোনির প্রতি ভালবাসা এতটাই, যে বিয়ের কার্ডে প্রিয় তারকার ছবি ছাপিয়ে দিলেন এক ভক্ত। ইনস্টাগ্রামে একটি ফ্যান পেজের বদৌলতে সেই ছবি প্রকাশ্যে এসেছে। 

দেখা যাচ্ছে, বিয়ের কার্ডে ধোনির একটি পুরনো ছবি ছাপানো রয়েছে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সাংবাদিক বৈঠকে ট্রফি নিয়ে এসেছিলেন ধোনি। সেই ছবিটিই ছাপানো রয়েছে বিয়ের কার্ডে। বলা বাহুল্য, সেই ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

আইপিএল শুরু হতে বাকি আর তিন সপ্তাহ। ৩১ মার্চ প্রথম ম্যাচেই নামছেন ধোনিরা। তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। ধোনি নিজেও ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটাই ধোনির শেষ আইপিএল। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে সতীর্থ ম্যাথু হেডেনও বলেছেন, পরিস্থিতি যা-ই হোক, চেন্নাই যে কোনও ভাবে বেরিয়ে আসার পথ খুঁজে বার করে। দুটো বছর ওরা খেলেনি। ফিরে এসে সে বছরই ওরা ট্রফি জিতল। এর পেছনে রয়েছে ধোনি। দলকে আবার গড়ে তোলার পেছনে আসল মস্তিষ্ক ওরই। বাকি দলের মতো ওরা নয়। কিছু ক্রিকেটারের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে ওদের। সে কারণেই অনেক ক্রিকেটারকে ওরা নিলামে ধরে রাখে।

এর পরেই হেডেন যোগ করেছেন, ধোনির কাছে এই বছরটা বাকি সব বছরের থেকে আলাদা হতে চলেছে। এ বারই ধোনি-যুগের শেষ হতে চলেছে বলে আমার মনে হয়। আশা করি সমর্থকের মাঝে নিজস্ব ছন্দেই ও বিদায় নেবে। সমর্থকরাও সেটাই চায়।