NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৫৩ এএম

>
জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো প্রাথমিক খবরে জানিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মৃতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। 

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জার উপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।  

এদিকে হামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থল ঘেরাও করে ‘বিপজ্জনক’ ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ।

তবে কি কারণে এ হামলা তা এ এখনো জানাতে পারেনি পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আশপাশের রাস্তাঘাট, দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সে করেও নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সে যাদের নিয়ে যাওয়া হয় তারা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতাহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে।