NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৮:১৩ এএম

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক

ঢাকা: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত (মহিলা আসন-৫০) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ্য করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শিরীন আক্তার ও ওয়াসিকা আয়শা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে স্বাক্ষর করেন। বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।