NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনে যা ছিল


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৩ এএম

>
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনে যা ছিল

রাজধানীর গুলিস্তানে একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় শতাধিক মানুষ। আহতদের মধ্যে রয়েছেন- বাসযাত্রী, পথচারী, বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাসহ স্থানীয় বেশ কয়েকজন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত বিস্ফোরণের মূল কারণ জানা যায়নি। আর কত তলা থেকে বিস্ফোরণ হয়েছে তাও জানা যায়নি। ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের বেশ কয়েকটি ভবনও।

জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা বিশিষ্ট এই ভবনের নীচ তলায় ছিল স্যানেটারি দোকান। এই তলায় ৮ থেকে ৯ টি দোকান ছিল। বিস্ফোরণের পর সবগুলো দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দ্বিতীয় ও তৃতীয় তলায় ছিল এই দোকানগুলোর গোডাউন। আর চতুর্থ তলা থেকে ৭ তলা পর্যন্ত ছিল আবাসিক বাসা-বাড়ি। তবে, এই ভবনে কতজন মানুষের বা পরিবারের বসবাস ছিল তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি।

ব্যবসায়ীরা বলছেন, সঠিকভাবে জানা না গেলেও বিস্ফোরণে কয়েক কোটির টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আসলে জানা যাবে, কার কেমন ক্ষতি হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় পাশের ভবনের ক্ষতিগ্রস্ত বেসরকারি ব্র্যাক ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাঁচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে, আহতদের জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো ভবনই ধসে পড়েনি।

তিনি জানান, ভবনে কোন কেমিক্যাল বা বিস্ফোরক ছিল না।