NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

সায়েন্স ল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২৮ এএম

সায়েন্স ল্যাবে ভবন ধসে নিহত ৩, আহত ১৪

ঢাকা: সায়েন্স ল্যাব মোড়ে একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে ভবনটি আংশিক ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১৪ জন। ধানমণ্ডি থানার উপপরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। 

আহতদের মধ্যে নুর নবী (২৩), আকবর আলী (৫২) আশরাফুজামান (৩৬), আশা (২৫), হাবিবুর রহমান (৩২), জহুর আলীকে (৫২) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, আমাদের এখানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের কয়েকজনের ইনহেশন বার্ন রয়েছে, এ ছাড়া কয়েকজনের ২০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এ ছাড়া ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), তাজউদ্দিন (৩০), কবির হোসেন (৩০), রাবেয়া খাতুন (২৫), নুর নবী (২৪), অজ্ঞাত (৪০), কামাল হোসেন (৪০)। আহতরা পথচারী ও দোকান কর্মচারী। 

আহতদের অবস্থা সম্পর্কে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, আমরা এ পর্যন্ত আটজনকে পেয়েছি। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। হেড ইনজুরিসহ শরীরের বিভিন্ন স্থানে ইনজুরি রয়েছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি। দুইজনকে ভর্তি করা হয়েছে।

খাইরুল নামের একজন পথচারী বলেন, হেমায়েতপুরের ফ্যাক্টরি থেকে কাজে অফিসে এসেছিলাম। তারপর হঠাৎ বিস্ফোরণ ঘটে। চোখের সামনেই তিনজন মারা গেছে।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।

তিনি জানান, খবর পাওয়া যায়, সায়েন্স ল্যাবের পাশে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে ও অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ভবনে অবস্থিত ফিনিক্স ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের ফ্লোরে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।