NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

সাইফ ও মুক্তিযোদ্ধার জয়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

>
সাইফ ও মুক্তিযোদ্ধার জয়

প্রিমিয়ার ফুটবল লিগে আজ নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বৃহস্পতিবার কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৪-৩ গোলে সাইফ স্পোর্টিং ও রাজশাহীতে লিগ টেবিলের তলানীর দুই দলের লড়াইয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

এই জয়ে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাইফ। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চমে চট্টগ্রাম আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জকে পেছনে ফেলে রেলিগেশন জোন সাময়িকভাবে এড়িয়েছে মুক্তিযোদ্ধা। ছয় পয়েন্ট নিয়ে সবার শেষে স্বাধীনতা ক্রীড়া সংঘ। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। জয়ী দলের হয়ে ওবায়েদ রহমান নওয়াব একমাত্র গোলটি করেন। 

কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ এক ম্যাচ। দুই বার এগিয়ে যায় সাইফ। সেই গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ। জয়ী দলের হয়ে ফয়সাল আহমেদ ফাহিম দুটি, রুয়ান্ডার এমারি বাইসেঙ্গে ও নাইজেরিয়ান ওগবোগে একটি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর হয়ে তিন গোল শোধ দেন নাইজেরিয়ান পিটার থ্যাংকগড ও ক্যান্ডি অগাস্টিন এবং আফগানিস্তানের অমিদ পোপালজে।