NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

দ্বিতীয় ওয়ানডের আগমুহূর্তে ডাক পেলেন শামীম


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪০ পিএম

>
দ্বিতীয় ওয়ানডের আগমুহূর্তে ডাক পেলেন শামীম

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত টাইগাররা হেরে যায়। দ্বিতীয় ওয়ানডেতে নামার আগে তাই প্রথম ম্যাচের একাদশ থাকবে, নাকি কোনো পরিবর্তন আনা হবে সেই আলোচনা তৈরি হয়েছিল। এর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার নতুন করে শামীম হোসেন পাটোয়ারীকে দলে যুক্ত করা হয়েছে।

বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। ফলে ওয়ানডে দলে ১৫তম সদস্য হিসেবে ডাক পেয়েছেন তিনি।

এর আগে ১৪ সদস্যের ঘোষিত দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছিলেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়। এছাড়া ছয়মাস বিরতি দিয়ে আবারো ওয়ানডে দলে ফিরেছেন তাইজুল ইসলাম। তবে বাদ পড়েছেন নাসুম আহমেদ, ইয়াসির রাব্বি ও নুরুল হাসান সোহানরা।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।