NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জাতীয় ভোটার দিবস বৃহস্পতিবার


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ এএম

>
জাতীয় ভোটার দিবস বৃহস্পতিবার

পঞ্চম জাতীয় ভোটার দিবস বৃহস্পতিবার (০২ মার্চ)। বরাবরের মতো এবারের দিবসটিও সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্য জনে’।

ভোটার দিবসে সারাদেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের উদ্বোধন করবেন। 

বিকেল ৪টায় থাকবে আলোচনা সভা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের ৩ জন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনী পদক দেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি ছাড়াও সারাদেশে আঞ্চলিক, জেলা ও উপজেলা/থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন।