NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মানুষের ভালোবাসা সুদে-আসলে ফিরেছে : পাঠান নিয়ে দীপিকা


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০২:৩৪ পিএম

>
মানুষের ভালোবাসা সুদে-আসলে ফিরেছে : পাঠান নিয়ে দীপিকা

চার বছর পর পাঠান সিনেমা নিয়ে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। প্রত্যাবর্তনটা ঠিক রাজার মতোই। বিশ্বজুড়ে বক্স অফিসে রমরমা ব্যবসা করে যাচ্ছে ‘পাঠান’। এরই মধ্যে দেশ ও বিদেশ মিলিয়ে পাঠানের আয় হাজার কোটি টাকা পেরিয়ে গেছে।

সিনেমাটির অভাবনীয় এ সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের ‘বাদশা’। এবার তাকে ভরসা জোগান দীপিকা পাড়ুকন। শাহরুখের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের ভালবাসাই সুদে-আসলে ফিরছে।ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল যাতে ‘পাঠান’ সফল হয়।

‘পাঠান’ মুক্তির আগে তেমন প্রচার করেনি যশরাজ ফিল্মস। প্রচার বলতে শুধু টুইটারে শাহরুখের ‘আস্ক এসআরকে’ সেশন। তাতেই গ্যালারির বাইরে ছক্কা হাঁকিয়েছে ওয়াইআরএফ-এর ছবি। ছবি মুক্তির পঞ্চম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয় শাহরুখ, দীপিকা-সহ ছবির গোটা টিম। ৩০ জানুয়ারি সংবাদমাধ্যমের সামনে শাহরুখ জানান, চার দিনে মানুষের ভালবাসা গত চার বছরকে ভুলিয়ে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার গলায়ও সেই একই সুর।

দীপিকা বলেন, ছবির সেটে সবাই মন থেকে চেয়েছিল যাতে ‘পাঠান’ সফল হয়। আমি শাহরুখ, গৌরীকে এ কথাই বলেছিলাম, এই সাফল্যের মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষের ভালবাসাই সুদে-আসলে ফিরে এসেছে।

অভিনেত্রীর মতে, এ প্রার্থনার পেছনে কোনো যুক্তি নেই। শুধু ভালবাসা আছে। এমন একজন মানুষের প্রতি ভালবাসা, যিনি আমাদের দেশের জনপ্রিয় সংস্কৃতির অন্যতম অংশ। একটা ছবি সফল হতে গেলে, তার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সবাইকে মন থেকে সেই ছবির সাফল্যের জন্য প্রার্থনা করতে হয়। ‘পাঠান’-এর ক্ষেত্রে আমরা সবাই মন থেকে তাই চেয়েছিলাম।