NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

রিচার্লিসনের 'বাইসাইকেলকে' হারিয়ে পুসকাস জিতলেন ওলেক্সি


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৫:১৯ এএম

>
রিচার্লিসনের 'বাইসাইকেলকে' হারিয়ে পুসকাস জিতলেন ওলেক্সি

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দুর্দান্ত এক গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। এবারের ‘ফিফা দ্য বেস্ট’-এ পুসকাস পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল রিচার্লিসনের গোলটি। তবে সেরা তিনে থাকলেও পুসকাস পাওয়া হয়নি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। তাকে টপকে পুরস্কার জিতেছেন পোল্যান্ডের মার্সিন ওলেক্সি।

তিনি অবশ্য সাধারণ কোনো ফুটবলার নন। এক পা না থাকায় স্ক্র্যাচে ভর করে ফুটবল খেলেন তিনি। তাকে বলা হয় অ্যাম্পিউট ফুটবলার। সেই এক পা নিয়েই চোখ-ধাঁধানো এক বাইসাইকেল কিকে গোল করেন ওলেক্সি। গোলটি ছিল গত নভেম্বরে স্তাল রেজেসজোর বিপক্ষে।