NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

১৪ বছর পর প্রকাশ্যে এলো কারিনার ৪ ছবি!


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৬ এএম

>
১৪ বছর পর প্রকাশ্যে এলো কারিনার ৪ ছবি!

২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি। এতে হাসিখুশি, সপ্রতিভ পিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। মেডিকেল পড়ুয়া পিয়া প্রেমে পড়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া র‌্যাঞ্চোর।

১৪ বছর আগে মুক্তি পাওয়া সেই ছবিতে অভিনেত্রী কারিনার লুক টেস্টের চারটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এলো। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিধু বিনোদ চোপড়া ফিল্মস তাদের ইনস্টাগ্রাম পেজে ছবিগুলো প্রকাশ করেছে।

প্রথম ছবিটিতে কারিনার পরনে রয়েছে সবুজ কুর্তা, চুল বাঁধা পনিটেল কায়দায়। পরের ছবিটিতে অভিনেত্রীর লুক মহারাষ্ট্রের বাসিন্দার। শরীরে বেগুনি রঙের শাড়ি, লাল ব্লাউজ, কিছু অলংকার চোখে চশমা।

তৃতীয় ছবিতে কারিনার বেশভূষা কলেজ ছাত্রীর মতো। গোলাপি টপ, নীল স্কার্ফ আর কাঁধে একটি ব্যাগ। চতুর্থ ছবিটিতে কারিনার চুল বব কাট, পরনে গোলাপি-সাদা কুর্তি। এই লুকটাই যেন পরে কাজে লাগানো হয়েছিল আনুশকা শর্মা অভিনীত ‘পিকে’ ছবিতে। শেষ অবধি কারিনা ছবিতে দেখা দেন কমলা টপ আর লালরঙা হেলমেটে।

অভিনেত্রীর অনুরাগীরা এই সব ছবি দেখে স্বাভাবিক ভাবেই স্মৃতিকাতর হয়ে পড়েন। একজন ভক্ত লেখেন, ‘অদেখা ছবিগুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। পিয়া সব সময়ই বিশেষ।’