NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

হাট-বাজার ব্যবস্থাপনা আইনের অধীনে বিধিমালা করবে ভূমি মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৫ এএম

>
হাট-বাজার ব্যবস্থাপনা আইনের অধীনে বিধিমালা করবে ভূমি মন্ত্রণালয়

‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ এর অধীনে বিধিমালা করবে ভূমি মন্ত্রণালয়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গত ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা), ২০২৩ বিলটি উপস্থাপন করেন। ভূমি মন্ত্রণালয় থেকে খসড়া করা বিলটি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে আইন হিসেবে প্রণীত হয়। গত ১৩ ফেব্রুয়ারি এই আইনের গেজেট প্রকাশ হয়। খুব শিগগিরই ভূমি মন্ত্রণালয় এই আইনের আওতায় বিধি প্রণয়ন করবে।

‘এ আইনের আওতায় হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখা বা যথাযথ অনুমতি ছাড়া ওই খাস জমির ওপর কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এ আইন লঙ্ঘনকারীর সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।’

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরের হিসাব অনুযায়ী সারাদেশে মোট হাট ও বাজার সংখ্যা ১০ হাজার ২৭৩টি। এর মধ্যে সাত হাজার ৯৭২টি ইজারা দেওয়া হাট ও বাজার থেকে সরকারের প্রায় ৭৪৪ কোটি টাকা রাজস্ব আয় হয়।