NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

পরশু বিয়ে করবেন শার্দুল ঠাকুর


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৯ এএম

>
পরশু বিয়ে করবেন শার্দুল ঠাকুর

ভারতীয় ক্রিকেটারদের চলছে বিয়ের মৌসুম। কয়েকদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারকা ওপেনার কে এল রাহুল। এবার বিয়ে করতে যাচ্ছেন আরও এক তারকা। সোমবার নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর। 

বিয়ের বিষয়টা আগে থেকেই ঠিক হয়ে ছিল শার্দুলের। ২০২১ সালেই মিতালি পাড়ুলকরের সঙ্গে বাগদান সেরে ফেলেন এই পেসার। মুম্বইয়ের বান্দ্রাতে বিয়ে করবেন তিনি। 

মহারাষ্ট্রের এক বেকারি সংস্থার মালিক মিতালি। তার কোম্পানির বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি হয় গোটা বিশ্বজুড়ে। কেক, কুকিস, পাউরুটি, বান ও অন্যান্য খাবার তৈরি হয় তার বেকারিতে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবেও কাজ করেন তিনি। 

শনিবার থেকেই শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। পুরো বিয়ের অনুষ্ঠানের দায়িত্ব পালন করছেন মিতালি। আপাতত ২৫০-৩০০ জন আমন্ত্রিত এই বিয়েতে। তবে বিয়ের পর মুম্বাইয়ে ক্রিকেটার ও অন্যদের গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন শার্দুল-মিতালি।