NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রে স্থায়ী শহীদ মিনার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ এএম

>
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্রে স্থায়ী শহীদ মিনার

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পেরিস সিটিতে উদ্বোধন করা হয়েছে স্থায়ী শহীদ মিনার।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হয়েছে শহীদ মিনারটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেরিস সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন কমিটি’র নিরলস প্রচেষ্টা ও পেরিস সিটি মেয়রের উদ্যোগে শহীদ মিনারটি নির্মিত হয়েছে। পরবর্তীতে এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয় লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কনস্যুলেট, পেরিস সিটি ও আইএমএলডিসির যৌথ আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সবাইকে সাথে নিয়ে নবনির্মিত শহীদ মিনারটি উদ্বোধন করেন এবং শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ অন্যান্য ভাষা শহীদদের অবদানের ইতিহাস তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে শহীদ মিনার নির্মাণে সহযোগিতার জন্য সিটি মেয়রকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

পেরিসবাসী প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের শহরের জন্য অনুকরণীয় হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় বক্তব্য প্রদান করে বাংলাকে প্রথম বিশ্ব দরবারে তুলে ধরেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ১৯৯৯ সালে ‘জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা’ (ইউনেস্কো) ২১ ফেব্রুয়ারিকে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালনের স্বীকৃতি প্রদান করে।

একইদিনে লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিটি লাইব্রেরি ও আইএমএলডিসির উদ্যোগে শহিদ মিনারের পার্শ্ববর্তী কেন্দ্রীয় পাঠাগারে ‘বাংলাদেশ কর্নার’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।