NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

শহীদ দিবসে নিউইয়র্ক কন্স্যুলেটে বহুজাতিক সমাবেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৬ এএম

শহীদ দিবসে নিউইয়র্ক কন্স্যুলেটে বহুজাতিক সমাবেশ

নিউইয়র্ক: “মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক কর্তৃক বহুজাতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার নিউইয়র্ক স্টেটের উল্লেখযোগ্যসংখ্যক সিনেটর ও অ্যাসেম্বলীমেম্বার, নিউইয়র্ক মেয়র অফিসের কশিনার, বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও বিদেশি কুটনীতিকগণ অংশগ্রহণ করেন। 

এসময় বিদেশী অতিথিদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একুশের প্রথম প্রহরে কনস্যুলেটে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সংসদ সদস্য ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন পেরুর  কনসাল জেনারেল ও নিউইয়র্কস্থ সোসাইটি অব ফরেন কনসালস্ এর সভাপতি রাষ্ট্রদূত মারিতা ল্যান্ডাভেরী। 

 

আরো বক্তব্য রাখেন নিউইর্য়ক স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর জেসিকা রামোস, এ্যাসেম্বলীম্যান ডেভিড উইপ্রিন,কাউন্সিলওম্যান শাহানা হানিফ ও মেয়র অফিসের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো এবং আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিশনার দিলিপ চৌহান প্রমুখ। 

অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, ভারত, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া,গায়ানা, নেপাল, সিঙ্গাপুর, পোল্যান্ড ও সার্বিয়াসহ উল্লেখযোগ্যসংখ্যক কূটনীতিক উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে একটি প্রামান্য চিত্রসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অমর একুশের কালজয়ী গানের ভিডিও প্রদর্শন করা হয়। বাংলাদেশ, কাজাখস্তান ও পেরুর শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যা দর্শকদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়।