NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ পিএম

>
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকায় একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মো. ইদ্রিস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হালিম ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওই ভবনে বিভিন্ন দোকান এবং গোডাউন রয়েছে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।