NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন মেয়র তাপস


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০৪:০১ এএম

>
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন মেয়র তাপস

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ দেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, কর্পোরেশনের সংরক্ষিত আসন ৬-এর কাউন্সিলর নারগীস মাহতাব, সংরক্ষিত আসন ৭-এর কাউন্সিলর শিরিন গাফ্ফার প্রমুখ।   
     
এছাড়া আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ আবুল বরকত, আব্দুল জব্বার ও শফিউর রহমান এবং শহীদ মিনারের নকশাকার শিল্পী হামিদুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীরের নেতৃত্বে অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ভাষা শহিদদের প্রতি আজিমপুর কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।