NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ১২:২৭ পিএম

>
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে চোটে পড়েছিলেন জশ হ্যাজেলউড। সম্ভাবনা ছিল ভারত সিরিজের আগেই সেরে ওঠার। তবে তা হয়নি। তবুও সিরিজের শেষদিকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সে কারণেই ইনজুরিতে থাকা সত্ত্বেও ভারতে আনা হয়েছিল এই পেসারকে। তবে দুঃসংবাদ থাকছে অজি ক্রিকেটের ভক্তদের জন্য। 

গোড়ালির পেছনের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি হ্যাজেলউড। সে কারণেই বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দিকেও পাওয়া যাবে না তারকা পেসারকে। পুরো টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ডানহাতি এ পেসারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সোমবার অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড হ্যাজেলউডের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে ডেভিড ওয়ার্নারকে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দিল্লি টেস্টে কনকাশন সাব হয়ে মাঠ ছাড়েন অজি ওপেনার। একই সঙ্গে কনুইয়ে পান আঘাত। 

এ প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ‘জশ হ্যাজেলউড ছিটকে গেছে, সে দেশে ফিরে যাচ্ছে। (ওয়ার্নারের) এখনো ব্যথা আছে। এখানে আসার আগে আমাদের বৈঠক হয়েছিল। ডেভিকে নিয়ে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার তাড়া নেই।’

দেশে ফিরে সিডনিতে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন হ্যাজেলউড। ৩২ বছর বয়সী পেসার গত দুই মৌসুম ধরেই সাইড স্ট্রেইনে ভুগছিলেন। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই মাঠে ফেরেন। তবে সেখানে এসেই আবারওে ইনজুরির গ্যারাকলে পড়ে যান তিনি।