NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

স্পিকারের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৬ এএম

>
স্পিকারের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টরস প্রোগ্রাম ডেভিড নক্স এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারপারসন সারা যাকের সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তারা ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল, নারী উন্নয়ন ও লিঙ্গ বৈষম্য নিরসন, বাংলাদেশের নারী নেতৃত্ব এবং নারী নেতৃত্বের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ তৈরি করেছে। প্রত্যন্ত এলাকা থেকেও নারীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। এসময় তিনি ছেলে ও মেয়ে উভয় সন্তানের ক্ষেত্রে পারিবারিক সব সুযোগ সমভাবে প্রাপ্তি নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সারা যাকের বলেন, বাংলাদেশের নারীরাও আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ দেশের নারীদের বিজয়গাঁথা সর্বসমক্ষে তুলে ধরতে হবে। ডেভিড নক্স বাংলাদেশের নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এসময় তারা শিরীন শারমিন চৌধুরীকে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল (ওয়াও ফেস্টিভ্যাল) এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান।

এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।