NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন শর্ত ছিল না : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৯:২৩ এএম

খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন শর্ত ছিল না : আইনমন্ত্রী

ঢাকা: দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই বছর আগে মুক্তি দেওয়া হয়েছিল দণ্ড স্থগিত করে অসুস্থতার কারণে। তিনি রাজনীতি করবেন না বা রাজনীতি থেকে বিরত থাকবেন, এমন কোনো শর্ত সেখানে ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের এক অনুষ্ঠান উদ্বোধন করেন আইনমন্ত্রী। অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না।

জবাবে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়টির জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে‌। এই অনুচ্ছেদে বলা আছে, নৈতিক স্খলনজনিত কারণে যদি দুই বছর বা তার বেশি কারো সাজা হয় তাহলে তিনি সংসদ নির্বাচন করতে পারবেন না।’

আরেক প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন মানুষ। তিনি কী করবেন না করবেন তা নিয়ে আমি আমার বলার প্রয়োজন নেই। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় তখন তাকে মুক্তি দেওয়া হয়েছিল। অসুস্থতার কারণে দুটো শর্তে তাকে (খালেদা জিয়া) মুক্তি দেওয়া হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি থেকে বিরত থাকবেন, এ রকম শর্ত সেখানে (খালেদা জিয়ার মুক্তির আবেদনে) ছিল না।’

২৬ জানুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, রাজনীতি করবেন না, এমন মুচলেকা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে। শেখ ফজলুল করিম সেলিমের এ দাবি করার পর বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সরকারের বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা।