NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

এশিয়া কাপ নিয়ে জটিলতা, আর্থিক ক্ষতির আশঙ্কা


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৭ এএম

>
এশিয়া কাপ নিয়ে জটিলতা, আর্থিক ক্ষতির আশঙ্কা

আসন্ন এশিয়া কাপ নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। টুর্নামেন্ট পাকিস্তানেই হলে দল না পাঠানোর কথা বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে অন্য কোনো দেশে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব তারা মানবে না।  

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি এসিসির এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে বলেছেন, প্রতিযোগিতা অন্য দেশে সরিয়ে দেওয়া হলে আমরা মানব না। ক্রিকেটারদের জন্য আমরা প্রয়োজনীয় সব রকম নিরাপত্তার ব্যবস্থা করব। ভারতীয় দলের নিরাপত্তাতেও কোনো গাফিলতি থাকবে না। 

ফলে উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষও কড়া বার্তা দিয়েছে এসিসিকে। 

এ অবস্থায় চাপ তৈরি করছে সম্প্রচারের স্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেলও। স্বত্ব বিক্রির সময় এসিসি ম্যাচের যে তালিকা দিয়েছিল, তাতে কমপক্ষে দু’টি ভারত-পাকিস্তান ম্যাচের কথা উল্লেখ ছিল। সে ভাবেই চুক্তি হয়েছিল। এখন ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেই চুক্তিভঙ্গ হবে। 

একাধিক ভারত-পাকিস্তান ম্যাচ হবে ধরে নিয়েই সম্প্রচারকারী চ্যানেল কথা বলেছিল বিজ্ঞাপনদাতাদের সঙ্গেও। বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চ্যানেলকে। চুক্তিভঙ্গের অভিযোগ এনে সেই ক্ষতির দায় তারা চাপিয়ে দিতে পারে এসিসির ঘাড়ে।