NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

‘পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে’


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০১:৪৯ এএম

>
‘পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে’

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আর্জেন্টিনাকে বিশ্বসেরার শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসও পেরোয়নি এর মধ্যেই শুরু হয়ে গেছে আলোচনা, পরের বিশ্বকাপে থাকছেন তো মেসি? বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্ন মতামত। এবার সেই জোয়ারে গা ভাসালেন মেসির আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে মেসিকে দেখতে চান ডি মারিয়া। তবে শুধু দেখতেই চান না। সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের আবদার, পরের বিশ্বকাপে খেলতেই হবে মেসিকে, ‘মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’

মেসিকে পরের বিশ্বকাপে খেলতে বললেও নিজেকে পরের বিশ্বকাপে দেখেন না বলে জানিয়েছেন ডি মারিয়া। ২০২৬ সালের কোপা জিতেই ক্যারিয়ারের ইতি টানার আভাস দিয়েছেন তিনি, ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

কাতার বিশ্বকাপের আগে একাধিক সাক্ষাৎকারে মেসি নিজেই পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনায় ইতি টেনে দেন। মেসির এ সিদ্ধান্ত নিয়ে তার সতীর্থ কিংবা কাছের মানুষেরা তখন বিশেষ কোনো মন্তব্য করেননি। পরিস্থিতি বদলে যায় আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর। কোচ লিওনেল স্কালোনিসহ মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গীরা বিভিন্ন সাক্ষাৎকারে মেসিকে ২০২৬ বিশ্বকাপেও খেলার অনুরোধ জানাতে শুরু করেন।

তবে পরের বিশ্বকাপে থাকা কিংবা না থাকা নিয়ে এখনই কোনো মন্তব্য করছেন না মেসি। বিশ্বকাপ জয়ের পর জানিয়েছেন, বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চান। ফর্মে থাকলে  হয়তো খেলেও ফেলতে পারেন আরও একটি বিশ্বসেরার আসর।