NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

মেসি-রোনালদোসহ ফিফা বিশ্ব একাদশের মনোনয়ন পেলেন যারা


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৭:৩১ এএম

>
মেসি-রোনালদোসহ ফিফা বিশ্ব একাদশের মনোনয়ন পেলেন যারা

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের মনোনয়ন পেয়েছেন ২৬ জন ফুটবলার। বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩ জন গোলরক্ষক, আটজন করে ডিফেন্ডার ও মিডফিল্ডার এবং সাতজন ফরোয়ার্ড। 

প্রত্যাশিতভাবেই মনোনয়ন পেয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি কিংবা কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পাশাপাশি দলে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমারও। তবে ক্লাব ও জাতীয় দলে বাজে সময় কাটানো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মনোনয়ন নিয়ে সমালোচনা হচ্ছে। 

২৬ জনের সংক্ষিপ্ত তালিকা

গোলরক্ষক

আলিসন বেকার (লিভারপুল, ব্রাজিল) 
থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম) 
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)  

ডিফেন্ডার

হুয়াও ক্যানসেলো (ম্যানসিটি/বায়ার্ন, পর্তুগাল) 
আলফানসো ডেভিস (বায়ার্ন মিউনিখ, কানাডা) 
ভার্জিল ফন ডাইক  (লিভারপুল, নেদারল্যান্ডস) 
গ্যাকো গাব্রিডিওল   (আরবি লাইপজিগ, ক্রোয়েশিয়া) 
আশরাফ হাকিমি  (পিএসজি, মরক্কো) 
থিও হার্নান্দেজ  (এসি মিলান, ফ্রান্স) 
অ্যান্টনিও রুদিগার (চেলসি/রিয়াল, জার্মানি) 
থিয়াগো সিলভা  (চেলসি, ব্রাজিল)  

মিডফিল্ডার

জুড বেলিংহ্যাম  (ব্রুশিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ড)  
ক্যাসেমিরো (রিয়াল/ ম্যান ইউ, ব্রাজিল)
কেভিন ডি ব্রুইনো (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)    
এনজো ফার্নান্দেজ  (বেনফিকা/চেলসি, আর্জেন্টিনা)  
গাভি  (বার্সেলোনা, স্পেন)   
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)   
পেদ্রি  (বার্সেলোনা, স্পেন)    
পেদ্রিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে)  

ফরোয়ার্ড

করিম বেনজেমা (রিয়াল, ফ্রান্স)  
আর্লিং হালান্ড (ব্রুশিয়া/ম্যানসিটি, নরওয়ে)  
রবার্ট লেভান্ডোস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা, পোল্যান্ড)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি, ফ্রান্স)
লিওনেল মেসি (পিএসজি, আর্জেন্টিনা)
নেইমার জুনিয়র (পিএসজি, ব্রাজিল)
ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড/আল নাসর, পর্তুগাল)