NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে
Logo
logo

ভূমিকম্প : তুরস্কে ১৯ হাজারের বেশি মানুষ হাসপাতালে


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৯ এএম

>
ভূমিকম্প : তুরস্কে ১৯ হাজারের বেশি মানুষ হাসপাতালে

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে চলছে উদ্ধারকাজ। এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বাড়ছে প্রাণহানির সংখ্যা। অলৌকিকভাবে বেঁচে যাওয়া মাঝে মাঝে যেকজনকে উদ্ধার করা হচ্ছে, তাদের দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসা।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সিএনএন জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়ে ১৯ হাজার ৩০০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩ হাজার ৬৩৬ জন ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।

এছাড়া ৮ হাজার ৮৫১ জন রোগীকে অস্ত্রোপচার করতে হয়েছে। আর চিকিৎসা শেষে কয়েকজন হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন। 

এদিকে ভূমিকম্পে ফলে অন্তত ১ হাজার ৩৬২টি শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবার ও সমাজসেবা মন্ত্রী দিরিয়া ইয়ানিক। 

তবে এরইমধ্যে ৩৬৯টি শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭৯২টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। 

অন্যদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস। 

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের পর স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।  

৬ ফেব্রুয়ারি সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। তারপর অন্তত ১০০ বার জোরালো আফটার শকে কাঁপে দুই দেশের মাটি। ভূমকম্পে এখন পর্যন্ত ৩৬ হাজার মানুষের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।